ডিজিটাল , ১৭ জনুয়ারি:


অনুষ্ঠিত হবে আসানসোল খড়গপুর এবং গুয়াহাটিতে

করোনা আবহের জেড়ে কিছুটা হলেও ধাক্কা খেয়েছে পর্যটনশিল্প ,সেই পর্যটন শিল্পকে তুলে ধরার জন্য এগিয়ে আসলো ফেয়ারভিউ মিডিয়া প্রাইভেট লিমিটেড । অনুষ্ঠিত করতে চলেছে ইন্ডিয়া ট্রাভেল এন্ড ট্যুরিজম এক্সিবিশন।
অনুষ্ঠিত হবে আসানসোল ,খড়গপুর এবং গুয়াহাটিতে।
এবছর আগামী ২০ও২১ শে ফেব্রুয়ারি আসানসোল, ৩১ শে জুলাই এবং ১আগস্ট খড়গপুর, এবং ৪ ও ৫ ডিসেম্বর গুয়াহাটিতে। এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান সংস্থার পক্ষ থেকে সন্দীপন ঘোষ।
পঞ্চম বছরের তাদের এই পর্যটন প্রদর্শনীতে পর্যটন শিল্পের সাথে যুক্ত হোটেল, ট্যুর অপারেটর ,ট্রাভেল এজেন্ট ,পরিবহন এবং তার সাথে আরো অন্যান্য বেসরকারি সংস্থা গুলি যোগদান করছে। তারা জানান ছত্রিশগড়, গোয়া, গুজরাট ,মধ্যপ্রদেশ, ত্রিপুরার মতন রাজ্যগুলির এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার কথা চলছে , এছাড়া বেশকিছু রাজ্য তাদের সঙ্গে এই পর্যটন মেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হয়েছে ।

সন্দীপন বাবু বলেন এই পর্যটন মেলার ফলে সাধারণ মানুষের মধ্যে করোনা আবহের পর আবার ঘুরতে যাওয়ার একটা উদ্যম ইচ্ছা জেগে উঠবে এবং কিছু অজানা তথ্যও জানতে পারবেন এই মেলায় এসে।
সংস্থার দাবি করোনা মহামারীর জন্য যেখানে সবকিছুই অনলাইনে হচ্ছে, সেখানে তাদের আসানসোলের প্রদর্শনীটি দেশের প্রথম অফলাইন পর্যটন মেলা হতে চলেছে, করোনা মহামারীর নিউ নরমালে।
তাদের মূল লক্ষ্য ট্যুরিজম হসপিটালিটি সাথে যুক্ত সংস্থাগুলিকে এক ছাতার তলায় নিয়ে আসা। ভারতের উত্তর-পূর্ব রাজ্যের পর্যটনশিল্পকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যেতে চাইছে ফেয়ার ভিউ মেডিয়া প্রাইভেট লিমিটেড।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার কারার, তমাল বোস, মহুয়া নন্দন দে, সুমন কারার ,অর্ণব কুমার দে।