ওয়েব ডেস্ক; ২৫ মার্চ : সরকারের নজরে এসেছে যে, কিছু কিছু সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে এলপিজি সিলিন্ডার বুকিং-এর সময়সীমা সংশোধন করা হয়েছে বলে খবর প্রচারিত হয়েছে- পিএমইউওয়াই-এ ৪৫ দিন, পিএমইউওয়াই নয় এমন একটি সিলিন্ডারে ২৫ দিন এবং পিএমইউওয়াই নয় এমন দুটি সিলিন্ডারের ৩৫ দিন।
পরিস্কার করে জানানো হচ্ছে, এই জাতীয় কোনো পরিবর্তন করা হয়নি। গ্যাস সিলিন্ডার বুকিং-এর বর্তমান সময়সীমা অ-পরিবর্তিত রয়েছে এবং তাই থাকবে;
- শহরাঞ্চলের জন্য ২৫ দিন এবং
- সিলিন্ডার যাই হোক না কেন গ্রামাঞ্চলের জন্য ৪৫ দিন
নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, কোনোরকম বিভ্রান্তিমূলক খবরে কান না দিতে এবং অকারণ আতঙ্কে এলপিজি সিলিন্ডার বুকিং না করতে।
পরিস্কারভাবে জানানো হচ্ছে, দেশে যথেষ্ট পরিমানে এলপিজি মজুত রয়েছে। উদ্বেগের কোনো কারণ নেই।
সূত্র : পি আই বি
