ওয়েব ডেস্ক; ৩০ মার্চ : কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গোয়েল ক্যামেরুনের ইয়ায়ুনডে-তে ডব্লুটিও এমসি-১৪-এর অবসরে ইইউ-এর ট্রেড কমিশনার মারোস সেফকোভিচের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন। দুই পক্ষই এমসি-১৪-এর আলোচ্যসূচি নিয়ে মত বিনিময় করেন, সম্প্রতি সমাপ্ত ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজের অগ্রগতির পর্যালোচনা করেন, পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াবার বিভিন্ন পথ নিয়ে আলোচনা করেন।
এমসি-১৪-এর আলোচ্য সূচি বিষয়ে শ্রী গোয়েল এবং সেফকোভিচ ডব্লুটিও-র সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে সহমত হন। গোয়েল অপরপক্ষকে জানান যে, ডব্লুটিও সংস্কারের কর্মসূচি সম্পূর্ণ সদস্যদেশ চালিত হওয়া উচিত। ইলেকট্রনিক ট্রান্সমিশনে সীমা শুল্কের ওপর নিষেধাজ্ঞার মেয়াদের পাশাপাশি ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন ফর ডেভলপমেন্টের অন্তর্ভুক্তি নিয়ে মত-বিনিময় করেন।
ভারত ইউরোপিয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য স্বাক্ষর বিষয়ে কাজের অগ্রগতি খতিয়ে দেখে গোয়েল দুই পক্ষই এব্যাপারে যে তৎপরতা দেখিয়েছে তার প্রশংসা করেন। মুক্ত বাণিজ্য চুক্তি থেকে ভারত এবং ইইউ-এর বাণিজ্য এবং নাগরিকরা কাক্ষিত সুবিধা যাতে পান সেইজন্য গোয়েল এবং সেফকোভিচ ওই চুক্তি দ্রুত স্বাক্ষরিত হওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে তৎপর হওয়ার বিষয়ে সহবত হন।
মন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের আগে বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল দ্বিপাক্ষিক বৈঠক করেন ডিজি-ট্রেড সেবিন ওয়েয়্যাণ্ডের সঙ্গে।
