ওয়েব ডেস্ক; ৫ মে: ২০২৫-২৬ অর্থ বছরটি খাদ্য-বহির্ভূত ঋণের ক্ষেত্রে বার্ষিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৫.৯ শতাংশ, যা ২০২৫ সালের একই সময়ের (১০.৯%) তুলনায় ৪৯৭ বেসিস পয়েন্টের বৃদ্ধি সূচিত করছে। ২০২৬ সালের মার্চ মাসে মোট ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ২১২.৯ লক্ষ কোটি টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২৯.২ লক্ষ কোটি টাকা বেশি।

স্বল্প সুদের হার এবং সময়োপযোগী কাঠামোগত সংস্কারের মাধ্যমে সরকারি মূলধনী ব্যয়ের চক্র সচল থাকায়, বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এবং অভ্যন্তরীণ ঋণের চাহিদাকে জোরদার করছে; যা কর্পোরেট প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত ঋণগ্রহীতা – উভয়ের মধ্যেই ভারতীয় অর্থনীতির ওপর আস্থা পুনঃপ্রতিষ্ঠিত করছে।
২০২৫-২৬ অর্থবর্ষে ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে, এর মধ্যে ছিল প্রধান ছিল পরিষেবা ক্ষেত্র; এরপরই রয়েছে ব্যক্তিগত ঋণ, কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম এবং শিল্প ক্ষেত্র।

ক্ষেত্রভিত্তিক ঋণ বণ্টন – মূল বিষয়সমূহ:

কৃষি ও সংশ্লিষ্ট কার্যক্রম: এই ক্ষেত্রে ঋণ বৃদ্ধি পেয়ে ১৫.৭%-এ পৌঁছেছে, যা গত বছরের রেকর্ড ১০.৪% বৃদ্ধির চেয়ে ৫২৮ বেসিস পয়েন্ট বেশি; ধারাবাহিক গ্রামীণ চাহিদা এবং গ্রামীণ ঋণ ব্যবস্থার প্রাতিষ্ঠানিক রূপ লাভ – এই বিষয়গুলিই ২০২৫-২৬ অর্থবর্ষে প্রাথমিক ক্ষেত্রের ঋণ গ্রহণে ইতিবাচক গতি এনেছে।

শিল্প ক্ষেত্র : শিল্প ক্ষেত্রে ঋণ প্রায় দ্বিগুণ হারে বেড়ে ১৫.০%-এ পৌঁছেছে, যেখানে গত বছর এই বৃদ্ধির হার ছিল ৮.২%। ৩৩.১% বার্ষিক বৃদ্ধি নিয়ে, ২০২৫-২৬ অর্থবছরে ‘ক্ষুদ্র ও অতি-ক্ষুদ্র’ শিল্পগুলি ঋণের ক্ষেত্রে ৩.৭ গুণ বেশি অগ্রগতি লাভ করেছে। মাঝারি মাপের শিল্পগুলির ক্ষেত্রেও অনুরূপ ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে, যেখানে ঋণের পরিমাণ বার্ষিক ভিত্তিতে ২১.৭% বৃদ্ধি পেয়েছে। শিল্পঋণে প্রধান চালিকাশক্তিগুলি হ’ল: পরিকাঠামো, মৌলিক ধাতু ও ধাতব পণ্য, রাসায়নিক ও রাসায়নিক পণ্য, পেট্রোলিয়াম, কয়লাজাত পণ্য এবং পারমাণবিক জ্বালানি ইত্যাদি।

পরিষেবা ক্ষেত্র: সেবা ক্ষেত্রের ঋণ, যা সামগ্রিক ঋণের ২৮%, তা বার্ষিক ভিত্তিতে ১৯.০% হারে শক্তিশালী অগ্রগতি অর্জন করেছে (গত বছরের একই সময়ে এই বৃদ্ধির হার ছিল ১২.০%)। ঋণের এই বৃদ্ধির পিছনে মূলত নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান, বাণিজ্য এবং বাণিজ্যিক রিয়েল এস্টেটের মতো ক্ষেত্রগুলির উচ্চ চাহিদাই প্রধান ভূমিকা নিয়েছে।

ব্যক্তিগত ঋণ ক্ষেত্র: সামগ্রিক ঋণের ৩৩% অংশীদারিত্ব নিয়ে ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবর্ষে ১৬.২% হারে বৃদ্ধি পেয়েছে, যা এক বছর আগে রেকর্ড করা ঋণের অগ্রগতি (১১.৭%)-র চেয়ে ৪৫৫ বেসিস পয়েন্ট বেশি।

*(বার্ষিক অগ্রগতি গণনা করা হয়েছে ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত ঋণের পরিমাণের ভিত্তিতে, ৪ এপ্রিল, ২০২৫ তারিখের ঋণের পরিমাণের তুলনায়। ব্যাঙ্কিং আইন (সংশোধন) আইন, ২০২৫ অনুযায়ী, ‘সর্বশেষ রিপোর্ট পাক্ষিক’-এর সংজ্ঞা পরিবর্তন করে মাসের শেষ দিন হিসেবে নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী, ডিসেম্বর ২০২৫ থেকে পরবর্তী সময়ের বার্ষিক বৃদ্ধির হারগুলি গণনা করা হয়েছে।)