শুভাবরি ওয়েব ডেস্ক, ১৭ মে, কলকাতা :
১৭ মে রবিবার The H. E. A. L এর প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হলো কলকাতা পুরসভা ওয়ার্ড নাম্বার ৯৬ অধীনে বিজয়গড়, জাগরণী ক্লাবের সামনে।
আজকের এই অনুষ্ঠানে পথচারী মানুষদের মাইক্রোফোনের মাধ্যমে গ্রীষ্মের প্রচন্ড তাপদাহে কিভাবে সুস্থ থাকা যায় তার পরামর্শ দেন দুইজন ডাক্তার এবং সংগঠনের অন্যান্য সদস্যগণ। ডা: কৌশিক দাস এবং ডা: তাপস কুমার ভৌমিক পথচারীদের গরমে সুস্থ থাকার বিভিন্ন উপায় বুঝিয়ে বলেন সংগঠনের পক্ষ থেকে পথচারীদের হাতে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয় পথচারীদের জলের বোতল বিতরণ করা হয়। মাত্র ১ ঘন্টার এই প্রচার অভিযানে যথেষ্ট জনসমর্থন পাওয়া গিয়েছে।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এই সংগঠন কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে বিনামূল্যের স্বাস্থ্য শিবির সংগঠিত করবে। দুস্থ এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সাহায্য করবে এবং প্রান্তিক স্তরের মানুষদের জীবিকা নির্বাহের জন্য প্রশিক্ষণ এবং সাহায্য দেবে। উল্লেখ করা যেতে পারে, মাত্র চার মাস আগে এই সংগঠনটি জন্ম হয় এবং আজ ছিল পথ চলা শুরু।
