কলকাতা; ৩১ মে : ভারতীয় জনতা যুব মোর্চা যাদবপুর সাংগঠনিক জেলার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার, কুঁদঘাট অঞ্চলের গঙ্গাপুরী কমিউনিটি হলে। উপস্থিত ছিলেন টালিগঞ্জ বিধানসভার বিধায়ক পাপিয়া অধিকারী। তিনি বলেন,
” কর্মীদের জন্য এবার বিপুল ভোট দিয়েছে টালিগঞ্জের মানুষ, আপনার না থাকলে হয়তো আমি এখানে বিধায়িকা হয়ে আসতে পারতাম না। আপনারা ভরসা দিয়েছেন আমি ভয়কে আউট করে দেবো। আত্মসম্মান যা চলে গেছে সেটা আবার ফিরিয়ে দেব। আগে মন শান্ত করতে হবে। মানুষ জেগেছে বলেই আজ পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গঠন হয়েছে। এবার ইন্ডাস্ট্রি গড়ার চেষ্টা করব। ভরসা বিশ্বাস রাখবেন। যতদিন থাকবো ততদিন মানুষকে সেবা করব।”