কলকাতা ; ২২ জুন : প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে প্রশাসনের বিকেন্দ্রীকরণ, সরকারি পরিষেবার উন্নতি ও প্রশাসনকে জনগণের কাছে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন জেলা, মহকুমা, পুরসভা ও অগ্নিনির্বাপণ কেন্দ্র গঠন করা হবে। নতুন জেলাগুলির মধ্যে থাকবে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ; কাঁথিতে একটি নতুন পুলিশ ডিস্ট্রিক্ট; গোপীবল্লভপুরে একটি নতুন মহকুমা; নতুন পুরসভা হবে শিবমন্দির, গাজোল, চাঁচল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি; নতুন ফায়ার ব্রিগেড স্টেশন হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদীঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিতদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর এবং কাকদ্বীপ। দার্জিলিং-এর ডালি ফায়ার ব্রিগেড স্টেশনকে উন্নত করা হবে বলেন অর্থমন্ত্রী।

উপকূলবর্তী পর্যটনের বিস্তার এবং এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য কাঁথি -১ ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন মৌজা যোগ করে দীঘা-শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির কাজের এক্তিয়ার বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *