ওয়েব ডেস্ক; ২৬ জুন : রেইকিয়াভুকে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যৌথভাবে এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি (এপিইডিএ) যৌথভাবে ভারতের আমকে আইসল্যান্ডে পরিচিত করার উদ্যোগ নিয়েছে। বৈচিত্র্যময় ভারতীয় আম সম্পর্কে নানা তথ্য তুলে ধরাই এর মূল উদ্দেশ্য। এই উপলক্ষ্যে আইসল্যান্ডের রাজধানী রেইকিয়াভুকে ২৪ জুন এবং উত্তর আইসল্যান্ডের আকুরেইরিতে ২৫ জুন দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইসল্যান্ডে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত আর রবীন্দ্র ভারতীয় আমের বিশ্ব বিখ্যাত বিভিন্ন প্রজাতির সম্পর্কে নানা তথ্য পরিবেশ করেন। আইসল্যান্ডের বাজারে ভারতীয় আম রপ্তানির সম্ভাব্য দিকগুলিও তাঁর ভাষণে স্থান পায়। আইসল্যান্ডের বিদেশ মন্ত্রকের বাণিজ্য চুক্তি সংক্রান্ত বিভাগের ডিরেক্টর সভিন কে. আইনারসন ভারত ও ইএফটিএ-র মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব সংক্রান্ত চুক্তির কথা উল্লেখ করে বলেন, আইসল্যান্ডে ভারতীয় আম আমদানি করার যথেষ্ঠ সম্ভাবনা আছে। আইসল্যান্ডিক ফেডারেশন অফ ট্রেডের মহাসচিব ওলাফুর স্টেফেনসেন বলেন, ভারতে আইসল্যান্ডের সংস্থাগুলির ব্যবসা-বাণিজ্য আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে আইসল্যান্ডেও আম সহ ভারতীয় কৃষি পণ্যের আমদানির যথেষ্ঠ সুযোগ রয়েছে। ভারতীয় দূতাবাসের দ্বিতীয় সচিব শ্রীমতী অনিশা তোমর জানান, কেন্দ্রীয় সরকার ভারতীয় আম রপ্তানির জন্য বিশেষভাবে উদ্যোগী হয়েছে।

অনুষ্ঠানে আমদানিকারক সংস্থা, কূটনীতিবিদ এবং আইসল্যান্ডের বাণিজ্য মহলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের দশেরা, চৌসা, ল্যাংরা এবং কেশর প্রজাতির আম দেওয়া হয়। বর্তমানে থাইল্যান্ড, ব্রাজিল, কম্বোডিয়া, ঘানা এবং পেরু থেকে আইসল্যান্ড আম আমদানি করে। ২০২৫ সালে আইসল্যান্ডে ৩৩ লক্ষ মার্কিন ডলার মূল্যের আম আমদানি হয়েছে। এর মধ্যে থাইল্যান্ড থেকে আনা হয়েছে ১০ লক্ষ মার্কিন ডলারের আম। আইসল্যান্ডে ফ্রুট সালাদ, ডেজার্ট এবং স্মুথি-তে আমের ব্যবহার যথেষ্ঠ জনপ্রিয়। সেদেশের বাজারে ভারতের আমের জনপ্রিয় হওয়ার যথেষ্ঠ সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *