কলকাতা , ১ জুলাই: জাতীয় চিকিৎসক দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অধ্যাপক ডঃ কল্যাণ চক্রবর্তী হাত ধরে সাংবাদিকদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য সুবিধার কার্ড চালু করা হয় ‘প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড’।
সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এদিন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হলো। ‘নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড’, ‘সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ’ এবং ‘ভিভাসিটি মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল’-এর যৌথ উদ্যোগে এই কার্ডটি লঞ্চ হলো।
অনুষ্ঠানে মন্ত্রী ডঃ কল্যাণ চক্রবর্তী ছাড়াও চিকিৎসা ও সাংবাদিকতা জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য: ডাঃ প্রতিম সেনগুপ্ত (প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপক নির্দেশক, নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড), ডাঃ সুতপা সেন (প্রতিষ্ঠাতা, সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ সেন্টার),নিতাই মালাকার (সচিব, প্রেস ক্লাব কলকাতা) প্রমুখ।
