ওয়েব ডেস্ক; ১০ জুলাই : ঔষধ সরবরাহ শৃঙ্খলকে শক্তিশালী করতে এবং বাণিজ্যের স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মহারাষ্ট্রের নবনির্মিত নভি মুম্বাই বিমানবন্দরকে ঔষধ আমদানির অনুমতি দিয়েছে।

ড্রাগস রুলস ১৯৪৫ সালের ৪৩-এ ধারার সংশোধনীতে এখন নভি মুম্বাই বিমানবন্দরকে ঔষধ আমদানির বিমানবন্দরগুলির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর অর্থ এই বিমানবন্দরগুলির মাধ্যমে দেশে ঔষধ আমদানি করা যাবে। ১৯৪০ সালের ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-এর সংস্থান মোতাবেক ড্রাগস টেকনিক্যাল অ্যাডভাইজরি বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

এই সংশোধনীর ফলে, নভি মুম্বাই বিমানবন্দর ১৯৪৫ সালের ড্রাগস রুলস-এর অধীনে ওষুধ আমদানির জন্য অনুমোদিত নির্দিষ্ট বিমানবন্দরের তালিকায় যুক্ত হল। এই নতুন সংযোজনের ফলে মোট প্রবেশ বন্দরের (সড়ক, রেল, জাহাজ, বিমান) সংখ্যা দাঁড়াল ৪২-এ। আশা করা হচ্ছে, এই সংশোধনীটি ঔষধের সরবরাহ শৃঙ্খলকে আরও সহজ করবে, পণ্য পরিবহনের পরিকাঠামোকে শক্তিশালী করবে।

নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করার ধারাবাহিক প্রয়াসের অঙ্গ হিসেবে, ব্যবসার স্বাচ্ছন্দ্য বিধানের প্রসার এবং বাণিজ্যিক সুবিধার পাশাপাশি আমদানিকৃত ওষুধের ওপর কার্যকরী নিয়ন্ত্রক নজরদারি সুনিশ্চিত করাই এই উদ্যোগের অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *