শুভাবরি ওয়েব ডেস্ক, ২৩ জুলাই, কলকাতা :
মুক্তির প্রহর গুনছে ‘মা দুর্গা প্রোডাকশন’ নিবেদিত,পরিচালক রঞ্জন দত্ত নির্মিত বাংলা কাহিনীচিত্র ‘আনন্দ আশ্রম’ ৩১ জুলাই মুক্তি পেতে চলেছে।

টলিউডের পরিচিত মুখ বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, সোমা চক্রবর্তী সহ নবীন প্রজন্মের দুই সঙ্গীত শিল্পী সপ্তক ভট্টাচার্য ও মাধুরী দে-র উপস্থিতিতে নবনির্মিত কাহিনীচিত্র ‘আনন্দ আশ্রম’-এর ট্রেলার ও সঙ্গীত প্রকাশ করে পরিচালক রঞ্জন দত্ত এই তথ্য জানান।

প্রযোজনা সংস্থার পক্ষে জানান হয়েছে, এক অনাথ আশ্রম ও তাকে ঘিরে জনৈক বিধায়কের অনৈতিক আস্ফালন এবং আশ্রম কর্তৃপক্ষের প্রতিরোধ মূলক ঘটনার পটভূমিকে আধার করে প্রবীণ ও নবীন শিল্পীদের সমন্বয়ে অমল চ্যাটার্জি-র কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।

বিভিন্ন ভূমিকায় রয়েছেন বোধিসত্ত্ব মজুমদার, শক্তি দে, কৌশিক ব্যানার্জি, লাবণী সরকার সহ নতুন প্রজন্মের শুভজিৎ লাহা, সায়ন্তিকা ধর, ঋত্বিকা মণ্ডল প্রমুখ শিল্পীরা। গীতিকার-সুরকার সুমিত আচারিয়ার সঙ্গীত পরিচালনায় এই সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন সপ্তক ভট্টাচার্য, অনুষ্কা পাত্র ও মাধুরী দে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *