ওয়েব ডেস্ক; ৩ আগস্ট: সংসদ বিষয়ক মন্ত্রক দেশব্যাপী অংশগ্রহণে আধুনিকীকৃত জাতীয় যুব সংসদ প্রকল্প (এনওয়াইপিএস) ওয়েবপোর্টাল ২.০-র সূচনা করা হয়েছে। এর পূর্ববর্তী সংস্করণ কেবল কিছু প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু,আধুনিকীকৃত এনওয়াইপিএস ২.০ দেশজুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গোষ্ঠী ও নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এনওয়াইপিএস পোর্টাল ২.০ প্রথম চালু হয়েছিল ২০২৪-এর ১১ই সেপ্টেম্বর। এটি চালু হওয়ার পর পশ্চিমবঙ্গের ৯১টি প্রতিষ্ঠান এবং ১৯টি গোষ্ঠী এতে নাম নথিভুক্ত করে।
রাজ্যসভায় এক লিখিত উত্তরে একথা জানান সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *