কলকাতা, ৮ আগস্ট: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র দক্ষিণবঙ্গ প্রদেশের প্রদেশ কার্যকারিণী বৈঠকের তমলুক সাংগঠনিক জেলার হলদিয়ায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ সূচনা হয়। বৈঠকে বিশেষভাবে উপস্থিত ছিলেন এবিভিপির রাষ্ট্রীয় সহ সংগঠন সম্পাদক গোবিন্দ নায়েক মহাশয়, পূর্ব ক্ষেত্রের ক্ষেত্রীয় সংগঠন সম্পাদক অপাংশু শেখর শীল মহাশয়, প্রদেশ সভাপতি প্রফেসর (ড.) মনোরঞ্জন রায় মহাশয়, রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য মহাশয় এবং প্রদেশ সংগঠন সম্পাদক প্রেমজ্যোতি নাথ মহাশয়।
এই প্রদেশ কার্যকারিণী বৈঠকে দক্ষিণবঙ্গের ২০ টি সাংগঠনিক জেলা থেকে প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি, শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যা এবং ছাত্রসমাজের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষভাবে বর্তমান Gen Z প্রজন্মের ভাবনা, প্রত্যাশা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। প্রযুক্তিনির্ভর জীবনে ছাত্রছাত্রীদের অতিরিক্ত Screen Time কমিয়ে তাঁদের বিভিন্ন সৃজনশীল, সামাজিক ও শারীরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে এবিভিপির “Screen Time to Activity Time” Campaign-কে আরও ব্যাপকভাবে বাস্তবায়নের বিষয়ে বিশেষ চর্চা হয়।
এই বিষয়ে এবিভিপির রাজ্য সম্পাদক নীলকন্ঠ ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে বলেন, “পশ্চিমবঙ্গের ছাত্রসমাজের বর্তমান প্রয়োজন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক ও গঠনমূলক পরিবেশ তৈরি করাই সংগঠনের অন্যতম প্রধান লক্ষ্য। ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ Self-Defence Training Camp আয়োজনের উপর গুরুত্ব দেওয়া হবে। ছাত্রছাত্রীদের শিক্ষার পাশাপাশি তাঁদের শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির জন্য আগামী দিনে এবিভিপি আরও ব্যাপকভাবে কার্যক্রম গ্রহণ করবে। “
