ওয়েব ডেস্ক; ১২ আগস্ট: সম্প্রতি ফুকেত ও দিল্লির মধ্যে এয়ার ইন্ডিয়ার এ৩২০ এয়ারবাস (রেজিস্ট্রেশন নম্বর ভিটি-ইএক্সও) এআই ২৩৭৯ উড়ানটি হঠাৎ মাঝ আকাশে প্রায় ৩০০ ফুট উচ্চতা পরিবর্তনের সম্মুখীন হয়। পরে অবশ্য সেটি নিরাপদে দিল্লিতে অবতরণ করে।

এই ঘটনার ফলে ২০ জন যাত্রী এবং ৪ জন বিমানকর্মী আহত হন। বিমানটিতে ৩টি শিশু সহ মোট ১৩৭ জন যাত্রী এবং ৮ জন বিমানকর্মী ছিলেন।

অসামরিক বিমান পরিবহণ নির্দেশনালয় ডিজিসি-এর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো – এএআইবি এই ঘটনার তদন্ত শুরু করেছে। এক্ষেত্রে আইসিএও-র নির্ধারিত বিধিনিয়ম মেনে চলা হচ্ছে।

এই বিধিনিয়ম অনুসারে তদন্তে বিমানের নকশা প্রণয়নকারী রাষ্ট্র এবং নির্মাণকারী রাষ্ট্রের অংশগ্রহণ আবশ্যক। সেই অনুযায়ী ফ্রান্সের এয়ারবাসের প্রতিনিধিদের তদন্তে ডাকা হয়েছে।

এএআইবি উড়ান সংক্রান্ত যাবতীয় তথ্য ও নথিপত্র পরীক্ষা করে দেখছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান নথিভুক্ত করা হচ্ছে।

নির্ধারিত সময়সীমার মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে তার ফল প্রকাশ করা হবে। বিমান চলাচলের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এক স্বাধীন, স্বচ্ছ ও পেশাদার তদন্ত প্রক্রিয়া পরিচালনা করতে এএআইবি অঙ্গীকারবদ্ধ।
(পি আই বি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *