কলকাতা; ২৪ আগস্ট: বাংলা ও ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার গল্প, সংস্কৃতি ও প্রতিভাকে একই ডিজিটাল মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে ওটিটি দুনিয়ায় আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করল ‘ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট’। শুক্রবার কলকাতায় এই নতুন ওটিটি প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।
ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং পশ্চিমবঙ্গ সরকারের আবগারি বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত তথা আলোকচিত্রী অনুপম হালদারের উপস্থিতিতে ‘ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট’-এর লোগোর আবরণ উন্মোচন করা হয়।
‘ক্লিক ক্যানভাস এন্টারটেইনমেন্ট’-এর প্রতিষ্ঠাতা ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক (CEO) প্রিয়জিৎ পাল জানান, ২০২৫ সালের ২৭ আগস্ট একরাশ রঙিন স্বপ্নকে সঙ্গে নিয়ে এই বিনোদনমূলক প্রতিষ্ঠানের পথচলা শুরু হয়েছিল। তাঁর কথায়, ইতিমধ্যেই রহস্য, রোমাঞ্চ, প্রেম, ভীতি-সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে প্রায় ৪০টি বিনোদনমূলক কনটেন্ট নিয়ে কাজ করা হয়েছে, যা পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্মে দর্শকদের সামনে আসবে।
