শুভাবরি ওয়েব ডেস্ক,৩ সেপ্টেম্বর, কলকাতা:
“৩০ জন বিপ্লবীর জীবনী নিয়ে প্রকাশিত হল ‘দ্য গ্রেট সন্স অ্যাণ্ড ডটার্স অব ইণ্ডিয়া’। বিপ্লবী প্রয়াত পুলিনবিহারী দাস, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ও নেতাজী সুভাষচন্দ্র বসু এবং পরশুরাম ওরফে রাজশেখর বসু-র পরিবারের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে প্রকাশিত হল সৌমক পালিত রচিত এই বইটি।

৪৬৪ পাতার এই গ্রন্থের মূল্য ধার্য হয়েছে ১০৫০ টাকা। প্রকাশনা সংস্থা: ‘বসুধানন্দ বুকস অ্যাণ্ড পাবলিকেশন’।

স্বাধীনতার পর এতগুলো বছর পেরিয়ে গেলেও যে সংগ্রামের ইতিহাস এখনো অমলিন। সেই বীর বিপ্লবীদের পরিবারের সবাই একসাথে একটি পুস্তক প্রকাশে উপস্থিত থেকে কলকাতা প্রেস ক্লাবে সত্যিই একটি নজির সৃষ্টি করেছে ।