শুভাবরি ওয়েবডেস্ক, ১৪ সেপ্টেম্বর, কলকাতা:
গত ১৩ সেপ্টেম্বর, রবিবার সন্ধ্যায় জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা, পৌরমাতা মীনাদেবী পুরোহিত, তমোঘ্ন ঘোষ, সভাপতি, ভারতীয় জনতা পার্টি, উত্তর কলকাতা, জয়নারায়ণ সিংহ, সঞ্জয়কুমার মিশ্র সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কেশবচন্দ্র সেন স্ট্রিটে উন্মোচিত হল ‘সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব’-এর গণেশ মূর্তি।
উল্লেখ করা যেতে পারে, এই বছর এখানকার গণেশ আরাধনা ১৬ বছরে পদার্পণ করল। জানালেন, ক্লাবের সম্পাদক মণীশকুমার সাউ।
এই পুজোর সাথে জড়িত অন্যতম সদস্য দিবাকর ঘোষ জানিয়েছেন, “ক্লাবের প্রধান কর্মকাণ্ড গণেশ পুজো হলেও বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে ‘সিদ্ধি বিনায়ক স্পোর্টিং ক্লাব’।”
এই বছর ক্লাবের গণেশ পুজোর মুখ্য পৃষ্ঠপোষক রূপে রয়েছেন জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক বিজয় ওঝা, চেয়ারম্যান: তমোঘ্ন ঘোষ, সভাপতি, ভারতীয় জনতা পার্টি, উত্তর কলকাতা, সভাপতি: ওমপ্রকাশ পাণ্ডে।
