ওয়েব ডেস্ক; ২১ সেপ্টেম্বর : ভারতীয় নৌবাহিনীর কার্যকরী মোতায়েনের অঙ্গ হিসেবে ভারতীয় নৌ জাহাজ সহ্যাদ্রি এবং কুলীশ ২০ সেপ্টেম্বর পৌঁছেছে ফিলিপিন্সের সুবিক বে-তে আশিয়ান ডিফেন্স মিনিস্টার্স মিটিং (এডিএমএম)- প্লাস জয়েন্ট কো-অপারেশন অ্যাকটিভিটি (জেসিএ)-তে যোগদান করতে।

এডিএমএম- প্লাস জেসিএ আশিয়ান সদস্য দেশগুলি এবং ৮টি প্লাস দেশের নৌবাহিনীকে একত্র করে পেশাদার এবং কার্যকরী মহড়ার জন্য, যার লক্ষ্য আন্তঃকার্যকারিতা বৃদ্ধি, আপোস বোঝাপড়া বৃদ্ধি এবং সমুদ্র পথে সহযোগিতাকে শক্তিশালী করতে।
ভারতীয় নৌ জাহাজের এডিএমএম- প্লাস জেসিএ-তে অংশগ্রহণ ভারত সরকারের অ্যাক্ট ইস্ট পলিসি এবং মহাসাগর ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। এতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে বহুপক্ষীয় সমুদ্র সহযোগিতা ও গঠনমূলক যোগাযোগে ভারতের চিরন্তন দায়বদ্ধতা প্রকাশ পায়। এই মোতায়েনে ভারতীয় নৌ বাহিনীর সুযোগ হবে পেশাদারি ও কার্যকরী যোগাযোগের মাধ্যমে অংশগ্রহণকারী নৌবাহিনীগুলির সঙ্গে মত বিনিময় করার যাতে সমুদ্র পথে একই ধরনের সমস্যা সম্বন্ধে বোঝাপড়া আরও বাড়ে।

বন্দরে এই অবস্থানের মাধ্যমে ভারত এবং ফিলিপিন্সের মধ্যে ক্রমবর্ধমান সমুদ্র পথে যোগাযোগ প্রতিফলিত হয়। সাম্প্রতিক দ্বিপাক্ষিক যোগাযোগ এবং ২০২৫ সালের অগাস্টে ভারত- ফিলিপিন্স কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের ওপর গঠিত এই মোতায়েন আরও সুযোগ এনে দেবে দুই দেশের মধ্যে পেশাদারি সংযোগ ও সমুদ্র পথে সহযোগিতা আরও শক্তিশালী করার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *