ওয়েব ডেস্ক; ৪ নভেম্বর : নতুন দিল্লিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পার্লামেন্ট স্ট্রিট শাখায় পেনশন ও পেনশনপ্রাপক কল্যাণ দপ্তর একটি মেগা ক্যাম্পের আয়োজন করে। দেশজুড়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট কর্মসূচির ৫ – এর আওতায় এই শিবির আয়োজিত হ’ল। এর লক্ষ্য – মুখাবয়ব যাচাই প্রযুক্তির মাধ্যমে পেনশনপ্রাপকদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ায় সহায়তা করা এবং ডিজিটাল পরিষেবার সুফল সম্পর্কে তাঁদের অবহিত করে তোলা।
অনুষ্ঠানে পেনশন ও পেনশনপ্রাপক কল্যাণ দপ্তরের সচিব নিবেদিতা শুক্লা ভার্মা বলেন, প্রত্যেক পেনশনপ্রাপককে ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবার আওতায় আনা তাঁদের লক্ষ্য। এর আগের কর্মসূচিতে ৮০ বছরের উপরে থাকা ১৪ লক্ষ পেনশনপ্রাপক ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন বলে তিনি জানান।
ডিজিটাল ক্ষমতায়নের দূত হয়ে ওঠার জন্য পেনশনপ্রাপকদের আহ্বান জানান। বাড়িতে বসে স্মার্ট ফোনের মাধ্যমেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়া যায় বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে পেনশন ও পেনশনপ্রাপক কল্যাণ দপ্তরের যুগ্মসচিব ধ্রুবজ্যোতি সেনগুপ্ত বলেন, ২০১৪’য় চালু হওয়ার পর থেকেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট পরিষেবা জনপ্রিয় হয়ে উঠেছে। ২০২১ সালে মুখাবয়ব যাচাই প্রযুক্তি এসে যাওয়ার পর তা আরও জনপ্রিয়তা লাভ করেছে। আগের কর্মসূচিতে মুখাবয়ব যাচাই পদ্ধতির মাধ্যমে প্রায় ১.২৫ কোটি পেনশনপ্রাপক লাইফ সার্টিফিকেট জমা দিয়েছেন। যাঁরা ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে চান না, তাঁদের পক্ষে বাড়িতে বসেই এই কাজ সেরে নেওয়া সম্ভব।
পিএনবি’র মেগা ক্যাম্পের পাশাপাশি একই জায়গায় একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়।
