ওয়েব ডেস্ক; ৯ নভেম্বর : চেন্নাইয়ে ৫ ও ৬ নভেম্বর, ২০২৬ মানবিক ত্রাণ ও বিপর্যয় মোকাবিলা সম্পর্কিত (হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্টস অ্যান্ড ডিজাস্টার রিলিফ – এইচএডিআর) ভারত – মায়ানমারের সামরিক বাহিনীর প্রথম যৌথ মহড়া ‘রাহাত মিত্র’ অনুষ্ঠিত হ’ল। ভারতের স্থল, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে এই মহড়ায় অংশ নেন মায়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এই কর্মসূচির লক্ষ্য – বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়।
দু’দিনের মহড়ার প্রথম দিনেই অংশগ্রহণকারীরা আইএনএস সুকন্যা জাহাজটি পরিদর্শন করেন। এছাড়াও, ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় পরিস্থিতি সামাল দেওয়ার বিষয়ে মতবিনিময়েও সামিল হন তাঁরা দ্বিতীয় দিনে বিপর্যয় মোকাবিলায় ভারতের তিন বাহিনীর মধ্যে সমন্বয় নিয়ে প্রত্যক্ষভাবে তাঁরা অভিজ্ঞতা অর্জন করেন। এই কর্মসূচিতে সামিল হয় চেতক হেলিকপ্টার, নৌ-সেনার জাহাজ আইএনএস বিত্রা এবং বায়ুসেনার উড়ান যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *