কলকাতা, ১০ নভেম্বর : এই দীপাবলিতে ‘আলোকময় কলকাতা’-র মাধ্যমে শহরবাসীকে একসূত্রে বাঁধল শ্যাম মেটালিক্স। ৬ থেকে ৯ নভেম্বর অ্যাক্রোপলিস মলে আয়োজিত চার দিনব্যাপী এই উৎসবের মূল লক্ষ্য ছিল শহরের আলো, রং ও সংস্কৃতির প্রতি ভালোবাসাকে এক মঞ্চে তুলে ধরা। সৃজনশীলতা, সাংস্কৃতিক অভিব্যক্তি এবং সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই উদ্যোগ কলকাতার উৎসবের উচ্ছ্বাস ও শিল্পকলার প্রতি শহরের ভালোবাসাকে উদ্‌যাপন করেছে।

SEL Tiger TMT Bars ব্যবহার করে তৈরি আলোর একটি নজরকাড়া গাছ ছিল এই আয়োজনের অন্যতম আকর্ষণ। অন্যদিকে, কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম এবং চিরাচরিত ট্যাক্সির মতো শহরের পরিচিত কাঠামোগুলি সৃজনশীলভাবে তৈরি করা হয়েছিল SEL Tiger Roofing Sheets দিয়ে। আলোকিত খিলান ও উৎসবের সাজসজ্জার সঙ্গে এই ইনস্টলেশনগুলি একদিকে যেমন শহরের স্বতন্ত্র পরিচিতিকে তুলে ধরেছিল, অন্যদিকে তেমনই শ্যাম মেটালিক্সের প্রডাক্টগুলির ইঞ্জিনিয়ারিং দক্ষতা ও বহুমুখী ব্যবহারের দিকটিও ফুটিয়ে তুলেছিল।

প্রচলিত উৎসবের সাজসজ্জার গণ্ডি পেরিয়ে এই প্রচারের মূল কেন্দ্রে রাখা হয়েছিল সাধারণ মানুষের অংশগ্রহণকে। প্রতিদিনই ছিল আলাদা সৃজনশীল কার্যকলাপ, যার মাধ্যমে দর্শনার্থীদের উৎসবের সক্রিয় অংশীদার হয়ে ওঠার সুযোগ করে দেওয়া হয়। ৬ নভেম্বর ফুলের রঙ্গোলি (Phoolon Ki Rangoli) দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ৭ নভেম্বর আয়োজিত হয় রঙ্গোলি প্রতিযোগিতা এবং ৮ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রদীপে ছবি আঁকার (Diya Painting) কর্মসূচি। এই কার্যকলাপগুলির মাধ্যমে ভারতের ঐতিহ্যবাহী শিল্পকলাকে উদ্‌যাপন করার পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের সৃজনশীলতা তুলে ধরার এবং কলকাতার উৎসবের আনন্দের অংশ হয়ে ওঠার মঞ্চ করে দেওয়া হয়।

চার দিনব্যাপী এই উদ্‌যাপনের সমাপ্তি ঘটে ৯ নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিঠুন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *