ওয়েব ডেস্ক; ১০ নভেম্বর : বিদেশি মুদ্রা পাচারের বিরুদ্ধে এক বড় অভিযানে, রাজস্ব গোয়েন্দা বিভাগ, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশগামী কয়েকজন যাত্রীকে গ্রেপ্তার করেছে। এরা দেশ থেকে অবৈধভাবে বিদেশি মুদ্রা নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, ৬ নভেম্বর ভোরে ব্যাংককগামী ৭ জন যাত্রীকে রাজস্ব গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আটক করেন। যাত্রীদের শরীর, তাদের সঙ্গে থাকা হ্যান্ড ব্যাগ এবং চেক-ইন ব্যাগে তল্লাশি চালিয়ে মার্কিন ডলার ও ব্রিটিশ পাউন্ড সহ বিভিন্ন বিদেশি মুদ্রা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়, যার মোট মূল্য ৩.১২ কোটি টাকা।

সুচতুর পদ্ধতি অবলম্বন করে এই পাচারচক্রের সদস্যরা নোটবুকের ভেতরে, ট্রলি ব্যাগের গোপন ভাঁজে এবং জুতোয় এই মুদ্রাগুলি লুকিয়ে রেখেছিল। এছাড়া, ব্যাগে থাকা পোশাকের পকেটে এবং হ্যান্ডব্যাগের গভীরেও কিছু মুদ্রা লুকিয়ে রাখা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় যাত্রীরা এই মুদ্রার মালিকানা বা বৈধ দখলের সপক্ষে কোনো নথিপত্র দেখাতে পারেননি।

এই চক্রের মোট ৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। কাস্টমস আইন এবং ফেমা বিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে বিদেশি মুদ্রা পাচারের অভিযোগ আনা হয়েছে।

আরও কয়েকজন যাত্রীকে আটক করা হয় এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে ০.৩৯ কোটি টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এই যাত্রীদের কাস্টমস কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *