কলকাতায় ; ১২ নভেম্বর : ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০-এর আওতায় পূর্ব রেল কলকাতায় তাদের সদর দপ্তরে ডিজিটাল লাইফ সার্টিফিকেট (DLC) শিবিরের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন রেলের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পান্ডে।

চলতি অভিযানের আওতায় এখনও পর্যন্ত ৩,০০০-এর বেশি পেনশনভোগী ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সুবিধা পেয়েছেন। ফেয়ারলি প্লেসে ইস্টার্ন রেলের সদর দপ্তর ছাড়াও হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহের চারটি বিভাগীয় সদর দপ্তর এবং লিলুয়া, কাঁচরাপাড়া ও জামালপুরের কর্মশালায় এই শিবিরের আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত), ড: জিতেন্দ্র সিং শুরু করা জাতীয় ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৫.০-এর কথা উল্লেখ করে শ্রীমতী পান্ডে বলেন, এই কর্মসূচি ডিজিটাল ইন্ডিয়ার ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পেনশন সংক্রান্ত পরিষেবাকে আরও সহজ ও মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের উদ্দেশ্য। পূর্ব রেলের প্রায় দুই লক্ষ পেনশনভোগীর কথা উল্লেখ করে তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক ও ইন্ডিয়ান ব্যাঙ্ক-সহ বিভিন্ন ব্যাঙ্ক, সংবাদমাধ্যম এবং অন্যান্য সংশ্লিষ্টদের এই অভিযানে সহযোগিতা করা এবং আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আবেদন জানান।

এই অভিযান চলবে এ বছরের ৩০ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, ৮০ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্য বাড়িতে গিয়েও ডিজিটাল লাইফ সার্টিফিকেটের পরিষেবা দিচ্ছে পূর্ব রেল।

পেনশন পরিষেবাকে আরও সহজ, সহজলভ্য ও নাগরিকবান্ধব করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে রেলের প্রাক্তন কর্মী ও আধিকারিকদের দীর্ঘদিনের অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *