ওয়েব ডেস্ক; ২৩ নভেম্বর: জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধের প্রচেষ্টায় ভারত একটি বড় মাইলফলক অর্জন করেছে। জাতীয় এইচপিভি টিকাদান কর্মসূচির আওতায়, এটি শুরুর নয় মাসেরও কম সময়ের মধ্যে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকার ১ কোটিরও বেশি ডোজ প্রদান করা হয়েছে। এই অর্জন জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সহায়ক এবং কিশোরীদের এইচপিভি সংক্রমণ থেকে সুরক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ । একই সঙ্গে, এটি সারা দেশে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান প্রসারের প্রতিফলন।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক সূচিত এই দেশব্যাপী কর্মসূচির আওতায়, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে, নিরাপদে এবং স্বেচ্ছায় এক ডোজ এইচপিভি টিকা দেওয়া হচ্ছে (অভিভাবকের সম্মতিক্রমে)।ভবিষ্যৎ প্রজন্মের নারীদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণের প্রতিগুরুত্ব আরোপ করে ভারতের প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কৌশলে এটি একটি বড় অগ্রগতি ।
ভারতের রেজিস্ট্রার জেনারেল-এর ২০২১ সালের জনসংখ্যা প্রাক্কলন অনুযায়ী, প্রায় ১ কোটি ২০ লাখ কিশোরীকে টিকাদান বার্ষিক লক্ষ্যমাত্রা হিসেবে নির্ধারণ করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৮৭ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। নয় মাসের মধ্যে ১ কোটি ডোজ প্রদানের এই মাইলফলকটি কর্মসূচিটির ব্যাপকতা ও গতিকে তুলে ধরছে। এই সাফল্যের পেছনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, স্বাস্থ্যপেশাজীবী, সামনের সারির স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবক এবং সমাজের সমন্বিত প্রচেষ্টা রয়েছে।

ছয়টি রাজ্যে ১০০% টিকাকরণ সম্পন্ন; দেশজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি

বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এইচপিভি টিকাকরণের পরিধি বিস্তারে ধারাবাহিক অগ্রগতি প্রদর্শন করছে। এর মধ্যে কয়েকটি অঞ্চল তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার জনগোষ্ঠীর একটি বড় অংশের কাছে টিকাকরণ ইতোমধ্যেই পৌঁছে দিতে সক্ষম হয়েছে।
ছয়টি রাজ্য—গুজরাট, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মিজোরাম, মধ্যপ্রদেশ এবং বিহার—এই অভিযানের আওতায় তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রার জনগোষ্ঠীর ১০০% টিকাকরণ সম্পন্ন করেছে।
অন্যান্য ভালো ফল করা রাজ্যগুলোর মধ্যে আসাম ৯৫.৬৩% টিকাকরণের সাফল্য অর্জন করেছে। এরপর রয়েছে তেলেঙ্গানা (৯৫.২৮%), কর্ণাটক (৯৩.১৬%) এবং উত্তরাখণ্ড (৯০.১৭%)।
ছত্তিশগড় (৮৬.২১%) এবং রাজস্থান (৮৫.২৩%) ৮০%-এর মাইলফলক অতিক্রম করেছে। এছাড়া কেরালা (৭৭.০২%), তামিলনাড়ু (৭৬.১২%), ওড়িশা (৭৪৯০%) এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ (৭২.৯৯%) ৭০%-এর বেশি টিকাকরণ সম্পন্ন করেছে।
সংখ্যার দিক থেকে বিচার করলে, উত্তরপ্রদেশ সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে; সেখানে ১৪ বছর বয়সী ২৯.৩৩ লক্ষেরও বেশি কিশোরীকে টিকা দেওয়া হয়েছে। এরপর রয়েছে বিহার (১৩.৭০ লক্ষেরও বেশি) এবং গুজরাট (৭.৭৫ লক্ষেরও বেশি)।
ভৌগোলিক, জনতাত্ত্বিক ও আর্থ-সামাজিক বৈচিত্র্য থাকা সত্ত্বেও বিভিন্ন রাজ্যে এই অগ্রগতি প্রমাণ করে যে, এই অভিযানটি অত্যন্ত বিশাল এবং বাস্তবায়নে স্থানীয় পরিস্থিতির সঙ্গে মানানসই কৌশলগুলিও অত্যন্ত কার্যকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *