আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র সাংবাদিক শ্রী রণজয় রায় অকালে চলে গেলেন। সবার প্রিয় রনি দা র স্মৃতির উদ্দেশ্য গত ২১ শে ফেব্রুয়ারি ২০২১, বারাসাতের রামকৃষ্ণপুর বর্নালী সংঘের পরিচালনায় স্বর্গীয় শ্রী সুশীল কুমার সাহা স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি নামের দিবা-রাত্রি ব্যাপি একটি ফুটবল প্রতিযোগিতা ও রনি রায়ের নামাঙ্কিত সেরা খেলোয়ার ট্রফি প্রদান করা হয় তাঁর -ই – নামাঙ্কিত মঞ্চে। উপস্থিত ছিলেন রণজয় রায় এর ভাই চিত্র সাংবাদিক শ্রী মৃত্যুঞ্জয় রায়,ভারতীয় দলের স্বনামধন্য ফুটবল খেলোয়াড় শ্রী হুসেন মুস্তাফি, প্রখ্যাত প্রয়োজক ও কালাকার অ্যাওয়ার্ডস এর ভাইস চেয়ারম্যান শ্রী হেমন্ত মর্দা, বলিউড প্রযোজক ও সিনিয়র সাংবাদিক শ্রী অয়নজিত সেন, প্রখ্যাত সুরকার ও পরিচালক শ্রী অভিষেক বসু, প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার শ্রী তেজষ গান্ধী, খ্যাতনামা অভিনেত্রী শ্রীমতি শিউলি রামানি গোমস্ ,টিয়াজু ফার্মাসিউটিক্যালসের এর জোনাল হেড শ্রী অঞ্জন চৌধুরী , চিত্র সাংবাদিক শ্রী অভিজিৎ ভট্টাচার্য,প্রদীপ প্রজ্জ্বলন, নীরবতা পালন ও মহিলাদের প্রীতি ম্যাচের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ।এরপরে ক্লাব সদস্য দের দ্বারা গুণিজন দের সম্মান প্রদান। এর পর শুরু হয় মূল প্রতিযোগিতা। মোট ১৬ টি টিমের মধ্যে এই প্রতিযোগিতা।চিত্র সাংবাদিক স্বর্গীয় রনি রায়ের নামে উৎসর্গ করা সেরা খেলোয়াড় পুরষ্কার পান কালিকাপুর আল্ট্রা মেরিনার্স এর খেলোয়াড় শ্রী প্রীতম বিশ্বাস যা চিত্র সাংবাদিক স্বর্গীয় রনি রায়ের নামে উৎসর্গ করা। উইনার্স আপ পুরস্কার পান কালিকাপুর আল্ট্রা মেরিনার্স। রানার্স আপ এর পুরষ্কার পান অল ফ্রেন্ডস ক্লাব।এই সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয় স্বগীর্য় রনি রায় নামাঙ্কিত মঞ্চে।



