আর বিনামূল্যে নয়। আগামী পয়লা মার্চ থেকে দেশের দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ শুরু হয়ে যাবে, এবার সেই টিকা নিতে গেলে সাধারণ মানুষকে খরচ করতে হবে নিজের পকেটের টাকা। আজ এমনটাই জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভডেকার। তিনি জানান ১ মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়স্ক যেকোনো মানুষকে এবং ৪৫ বছরের বেশি বয়স্ক মানুষ যাদের কোমর্বিডিটি রয়েছে তাদেরকে টিকাকরণ করা হবে।
দেশের ১০০০০ সরকারি টিকাকরণ কেন্দ্রে এবং কুড়ি হাজারের বেশি বেসরকারি টিকাকরণ কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। তবে সরকারি টিকাকরণ কেন্দ্রে এই টিকা বিনামূল্যে পাবেন। কিন্তু বেসরকারি টিকাকরণ কেন্দ্রে এই টিকা নেওয়ার জন্য দিতে হবে নগদ টাকা। কত হবে টিকার দাম তা আগামী দু-তিন দিনের মধ্যে জানানো হবে বলে বলেন মন্ত্রী।
Vials of the COVID-19 vaccine are seen at Walter Reed National Military Medical Center, Bethesda, Md., Dec. 14, 2020. 