রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির বেসরকারিকরণ সহ বীমাতে বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে আজ বারাসাত কলোনি মোড় এ অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাঙ্কস অফিসারস ফেডারেশন এর তরফ থেকে এক বিশাল জমায়েত করা হয়। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সম্পাদক সঞ্জয় দাস জাতীয় পর্যায়ে সরকারি ব্যাংক গুলির ভূমিকা কে তুলে ধরেন। তিনি বলেন কোন বেসরকারি ব্যাংক অটল পেনশন, মুদ্রা লোন, জন্ধনা যোজনা এগুলোর মতন কাজ করে না। প্রত্যন্ত অঞ্চলে এই বেসরকারি ব্যাংকগুলোর অনেক শাখা ও নেই । এছাড়া শিক্ষাক্ষেত্রে ঋণ একমাত্র রাষ্ট্রীয় ব্যাংক এ গিয়ে থাকে অতি কম সুদে।
এই জমায়েতে প্রায় ৪০০ বেশি ব্যাংক কর্মী যোগদান করেছিলেন এবং সাথে ছিলেন ব্যাংকের গ্রাহক।