আজ বিভিন্ন এজেন্সির এবং প্রশাসনিক স্তরে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন লাগছে নির্বাচনের দায়িত্বে থাকা স্পেশাল পর্যবেক্ষক বি মুরলি কুমার। রবীন্দ্র সদন বৈঠকে উপস্থিত ছিলেন জি আর পি , সেন্ট্রাল জিএসটি , ইডি, পোস্টাল ডিপার্টমেন্ট, কোস্ট গার্ড সহ বহু আধিকারিক উপস্থিত ছিলেন।
সূত্র মারফত জানা যায়, বৈঠকে সকল আধিকারিকদের নির্দেশ দেওয়া হয় যাতে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং বিভিন্ন জায়গায় বেআইনি জিনিস যা নির্বাচনে ব্যবহার হয় তার দিকে বিশেষ নজর দিতে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে মাত্র ১০ দিন আগে তার মধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৫১কোটি টাকা অর্থমূল্যের বেআইনি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে। বিগত নির্বাচনের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে ২০১৬ সালে বেআইনিভাবে বাজেয়াপ্ত জিনিসের অর্থমূল্য ছিল প্রায় ২১ কোটি টাকা, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে তা ছিল প্রায় ৯৫ কোটি টাকার মত।
অতএব লোকসভা নির্বাচনের যেই পরিমান অর্থমূল্যের বেআইনি জিনিস প্রায় অর্ধেকের বেশি ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে প্রথম দফার আগেই বাজেয়াপ্ত করা হয়েছে।
সূত্রের খবর, নির্বাচন কমিশন ইতিমধ্যেই কিছু সন্দেহভাজন জায়গা যেখানে থেকে নির্বাচনের জন্য বেআইনি কাজ কর্ম হতে পারে তা চিহ্নিত করেছে। এবং তার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করছে নির্বাচন কমিশন ।
