আগামী বিধানসভা নির্বাচনে ৩৫ টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করলেন ইউনাইটেড সোস্যালিস্ট পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান।যে কেন্দ্রগুলিতে তিনি প্রার্থী ঘোষণা করলেন সেগুলি হল: বালিগঞ্জ, এন্টালী, কেতুগ্রাম, কাটোয়া কেন্দ্র, রাতুয়া, সুজাপুর ,লালগোলা ,মুর্শিদাবাদ, ডোমকল, রানীনগর, ভোগবাংলা, উলুবেড়িয়া উত্তর ও দক্ষিণ, সিঙ্গুর , নদীয়ার কনশিপাড়া , কৃষ্ণনগর উত্তর ও দক্ষিণ , করিমপুর, নবদ্বীপ, শান্তিপুর , পলাশীপাড়া, হাড়োয়া , আমডাঙ্গা, দেগঙ্গা, বসিরহাট উত্তর ও দক্ষিণ, বারাসাত, দমদম উত্তর, খরদহ, বাদুড়িয়া ,ভাঙ্গড়, মাঝেরহাট পূর্ব, ক্যানিং, কসবা , ডায়মন্ড হারবার ।মিজানুর বাবু বলেন , বহুদিন ধরেই রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে আসছি। বিভিন্ন চিট ফান্ড কেলেঙ্কারিতে প্রতারিত লক্ষাধিক মানুষকে সঙ্গে নিয়ে তাদের সুবিচারের জন্য আন্দোলন করছি এবং করবো। আমরা আশা করছি এই বিধানসভা নির্বাচনে মানুষ আমাদের পাশে দাঁড়াবে এবং আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবে।ওই সাংবাদিক সম্মেলনে বিভিন্ন দল থেকে ইউনাইটেড সোশালিস্ট পার্টিতে যোগ দেন বেশ কিছু মানুষ। আপাতত পাঁচটি বিধানসভার জন্য তাদের প্রার্থীর নাম ঘোষনা করলেন :

মুর্শিদাবাদ- কাকলি দেবনাথ

লালগোলা – সবিতা গাইন

ডোমকল- আনারুল হক

হাড়োয়া- আখের আলী মোল্লা
আমডাঙ্গা- শাহজাহান আলী