শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ মার্চ, কলকাতা: ১০ মার্চ বি এম ফাইনআর্ট এবং কালচারের উদ্যোগে আই.সি.সি.আর (ICCR) ‘নন্দলাল বোস’ প্রদর্শনী কক্ষে ৩দিন ব্যাপী একটি প্রদর্শনী অনুষ্ঠানে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ১১০জন শিল্পীর ২৫০টি চিত্র এবং আলোকচিত্র প্রদর্শিত করা হয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রফট, কলকাতা এর অধ্যাপক অখিল চন্দ্র দাস এবং অধ্যাপক মুক্তিনাথ মন্ডল,গীনিস বুক রেকর্ড প্রাপ্ত লেখক শ্রী পৃথ্বীরাজ সেন, গায়ক শ্রী তন্ময় বিশ্বাস,অভিনেতা ও ভয়েস ওভার শিল্পী শ্রী শোভন কামিলা।
২য় দিনে বঙ্গ সংস্কৃতি গৌরব সম্মান ২০২১ এর সূচনায় গুনিজনদের সম্মান জানানো হয়। ১২ মার্চ অর্থাৎ অন্তিম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায়, প্রবীর কৃষ্ণ দেব মহাশয়। তাদের উপস্থিতিতে সম্মানিত করা হয় অংশগ্রহণকারী চিত্রশল্পীদের।
সংস্থার কর্নধার শ্রী বিষ্ণু মাইতি জানিয়েছেন এখান থেকে সেরা ৫টি চিত্রশিল্প বিদেশের বুকে পাড়ি দেবে এবং এখানে বিক্রি হওয়া চিত্র মূল্যের কিছুটা অংশ দুস্থ্ ও অসহায় মানুষের সহয়তায় প্রদান করা হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে সবুজয়নের গুরুত্ব বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং সবুজায়নের লক্ষ্যে প্রত্যেকেই চারা গাছ বিতরন করা হয়েছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন চিত্রশিল্পী অনির্বাণ পাল এবং ডালিয়া ভট্টাচার্য ।
