যখন থেকে নির্বাচন কমিশন ইভিএম মারফত ভোট গ্রহণ করছে তবে থেকে নির্বাচন কমিশনকে ‘ইলেকট্রনিক কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড’ ইভিএম এবং ভিভি প্যাড সরবরাহ করছে । কিন্তু ২০২১ বিধানসভা নির্বাচনে ২৯৪ বিধানসভা কেন্দ্রের সবগুলোতে ইভিএম এবং ভি ভি প্যাড সরবরাহ করতে পারবে না বলে ইলেকট্রনিক কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড নির্বাচন কমিশনকে জানিয়েছে। সূত্র মারফত জানা গেছে, ECIL বলেছে যেহেতু এবার বুথের সংখ্যা আগের থেকে অনেক বেশি এবং করোনা বিধি-নিষেধ সহ বিভিন্ন নিয়ম মানতে হচ্ছে, এবং নিয়মানুসারে নির্বাচনকে সচল রাখতে গিয়ে মোট ইভিএম এবং ভি ভি প্যাডের কিছু নির্দিষ্ট শতাংশ বেশি সংরক্ষণ করে রাখতে হয়, তাই তারা এতগুলি মেশিন সরবরাহ করতে পারবে না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ECIL রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে ২১০ টি বিধানসভার অন্তর্গত সমস্ত বুথে ইভিএম এবং ভিভি প্যাড সরবরাহ করবে, বাকি ৮৪ বিধানসভা কেন্দ্রের জন্য ব্যাঙ্গালোরের সংস্থা ‘ভারত ইলেকট্রনিক্স লিমিটেড’ ভোট যন্ত্র সরবরাহ করবে। উল্লেখ্য, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড উত্তর ২৪ পরগনা, হাওড়া, নদীয়া এবং হুগলি এই চারটি জেলায় ভোট যন্ত্র সরবরাহ করার দায়িত্ব পেয়েছে।
প্রসঙ্গত ২০২১ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের মোট বুথের সংখ্যা ১০১৯১৬ এবং প্রত্যেকটি বুথকেই একতলায় করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে প্রতিটি বুথকেই স্পর্শকাতর’ বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। মোটের উপর, নির্বাচন কমিশন এবারের বিধানসভা নির্বাচনকে বেশ কড়া হতেই পরিচালনা করছে এ কথা বলাই যায়।
