কিছুদিন আগেই দক্ষিণ সোনারপুর এর তৃণমূল কংগ্রেস প্রার্থী লাভলী মৈত্রকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিতর্কের কারণ ছিল যে তার স্বামী সৌম্য রায় হাওড়ার গ্রামীণ অঞ্চলের এসপি।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়। এবং সেই রিপোর্টের ভিত্তিতে নির্বাচন কমিশন সৌম্য রায়কে তার পদ থেকে সরিয়ে দিল।
আইন মোতাবেক নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থীর নিকটাত্মীয় সংশ্লিষ্ট নির্বাচনের কাজের সাথে যুক্ত থাকে পারেন না।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্য সচিবের কাছে এই মর্মে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এসপি সৌম্য রায় কে নির্বাচনের কোন কাজে ব্যবহার করা যাবে না। উপরন্তু সৌম্য রায় যতদিন পর্যন্ত না নির্বাচন শেষ হবে ততোদিন তার হেডকোয়ার্টার ছেড়ে বেরোতে পারবেন না।
তার জায়গায় নির্বাচন কমিশন আইপিএস শ্রী হরি পান্ডেকে হাওড়া গ্রামীণ এর এসপি পদে বহাল করল।
নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে যে কোন সিনিয়র অফিসারের( যারা নির্বাচন এর সাথে যুক্ত) নিকট আত্মীয় যদি নির্বাচনের প্রার্থী হন তাহলে তা অবিলম্বে নির্বাচন কমিশনকে জানাতে। নির্বাচন কমিশন সূত্রে খবর।