নির্বাচন কমিশন যেভাবে করা হতেই নির্বাচন সামলাচ্ছে ঠিক সেভাবেই ভোট কর্মীদের স্বাস্থ্যের প্রতি নজর রয়েছে তাদের। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন ভোট কর্মীদের জন্য হেলথ কীটের ব্যবস্থা করেছিল।
সাময়িকভাবে যদি কোন ভোট কর্মী অসুস্থ হয়ে পড়েন তাহলে সেই হেলথ কীটের এমন কিছু অত্যাবশ্যকীয় ঔষধি রয়েছে যার দ্বারা প্রাথমিক চিকিৎসা করা যাবে। যদিও ২০১৬ সালে বিষয়টি খুব ছোট ভাবেই করেছিল নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য মুখ্য নির্বাচন কমিশন তাদের এই ছোট প্রয়াস রীতিমতন ভাবে প্রশংসা কুড়িয়েছে।
গত লোকসভা নির্বাচনেও এই ব্যবস্থা ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের ক্ষেত্রেও ভোট কর্মীদের জন্য হেলথ কিট এর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই বেশ কিছু জরুরী সামগ্রী এর মধ্যে যোগ করা হয়েছে।

কী কী থাকছে এই হেলথ কিটে:
প্যারাসিটামল ওষুধ, ব্যান্ডেড, মশা তাড়ানোর কয়েল, ব্যান্ডেজ, হ্যান্ড স্যানিটাইজার, এন্টাসিড ইত্যাদি।

উল্লেখ্য এই হেল্থ কীট এবারে সকল ভোট কর্মীদের সাথে দেওয়া হবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকেও । নির্বাচন কমিশন সূত্রে খবর।