আর মাত্র হাতে গোনা দুই দিন আগামী ২৭ শে মার্চ প্রথম দফা নির্বাচন। তার মধ্যেই রাজ্যের প্রশাসনিক পদে রদবদল করল নির্বাচন কমিশন।
এডিজি পশ্চিম জোনে সঞ্জয় সিং এর বদলে বহাল হলেন আইপিএস রাজেশ কুমার। ডি ই ও আয়েশা রানি কে বদলে জয়েশি দাশগুপ্তকে কার্যভার দেওয়া হল। অন্যদিকে এসপি ডায়মন্ড হারবার অভিজিৎ ব্যানার্জি কে সরিয়ে অরিজিত সিনহা কে তার জায়গায় বসানো হলো। তেমনভাবেই এসপি কোচবিহার কে কানন এর স্থানে দেবাশীষ ধরকে বসানো হয়। ডিসিপি সাউথ কলকাতা সুধীর নীলকান্ত বদলে কার্যভার দেওয়া হয় আইপিএস আকাশ মাঘরিয়া কে।
কমিশনের ওই নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত আধিকারিক হলেন তারা নির্বাচনের কোন কাজে যুক্ত থাকতে পারবেন না।
