রাজ্যে ইতিমধ্যেই প্রথম দফার নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন কমিশনের বক্তব্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন মোটের ওপর স্বাভাবিক। প্রথম দফা নির্বাচনে নির্বাচন কমিশন ৭৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছিল।
নির্বাচন কমিশন সূত্রে খবর তার মধ্যে ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে ভোট-পরবর্তী হিংসার জন্য, ৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে স্ট্রং রুমে, এবং ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পোস্টাল ব্যালেট পাহারাতে ।
অতএব মোট ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রথম দফার নির্বাচনের পরবর্তী বিভিন্ন কাজে মোতায়েন করা হয়েছে। বাকি থাকা ৭১৯ কম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ইতিমধ্যেই দ্বিতীয় দফার নির্বাচনের বিধানসভা কেন্দ্র গুলোতে পাঠানো হয়েছে। সেখানে তারা সাধারণ মানুষদের সাথে জনসংযোগ এবং রুট মার্চ সহ এলাকা পরিদর্শন শুরু করে দিয়েছে।
এখনো পর্যন্ত দ্বিতীয় দফার নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামের জন্য আলাদাভাবে কত কেন্দ্রীয় কম্পানি মোতায়েন করা হবে তা জানা যায়নি। নির্বাচন কমিশন সূত্রে খবর।
