১ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে মোট ১০৬২০ টি বুথে। ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এই দফায় সবচেয়ে চর্চিত কেন্দ্র হল নন্দীগ্রাম। নন্দীগ্রামে অক্সিলারি বুথ মিলিয়ে মোট বুথের সংখ্যা ৩৫৫।
নির্বাচন কমিশন সূত্রে খবর নন্দীগ্রামে বুধ গুলির মধ্যে স্পর্শ কাতর বুথ হলো ২৬৭টি। স্পর্শ কাতর বুথের জন্য তৈরি প্রশাসনও। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র নন্দীগ্রামে। তার সাথে রয়েছে ২২টি কিউ আর টিম। তার সাথে চলবে ওয়েব কাস্টিং ও। ড্রোন দারা নজরদারি রাখা হবে সম্পূর্ণ নন্দীগ্রামে।
কমিশন সূত্রে খবর, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এর দপ্তরে একটি আলাদা করে দল গঠন করা হয়েছে শুধুমাত্র নন্দীগ্রামের জন্য। যেখানে নন্দীগ্রামের বুথ গুলির ওয়েব কাস্টিং সহ নির্বাচনের বিভিন্ন দিকে তারা নজরদারি চালাবেন।