আগামী ১৭ ই এপ্রিল বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা। এই দফায় ৬ টি জেলার ৪৫ টি আসনে মোট ৩১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর এই দফায় প্রার্থীদের স্বঘোষিত হলফনামা বিশ্লেষণ করেছে। তারা ৩১৯ জন প্রার্থীর মধ্যে ৩১৮ জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করেছে।

এই দফায় বিধানসভা গুলি হল: ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, দেবগ্রাম ফুলবাড়ী, মাল, নাগরাকাটা, দার্জিলিং, কার্শিয়াং, মাটিপাড়া নকশালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকদহ, কল্যাণী, হরিণঘাটা, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট নিউটাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, মধ্যমগ্রাম, বারাসাত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, কালিম্পং ।

• হলফনামা অনুযায়ী ৩১৮ জন প্রার্থীর মধ্যে ৭৯ (২৫%) জন প্রার্থী নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। যার মধ্যে ৬৪ (২০%) জন নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার কথা জানিয়েছেন। • ৩১৮ জন প্রার্থীর মধ্যে ৬৫ (২০%) জন প্রার্থী কোটিপতি।

• পঞ্চম দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৮১.৭৬ লক্ষ টাকা।

• ১২৫ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ। ১৮২ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি। ৩ জনের ডিপ্লোমা, ২ জন নিরক্ষর এবং ৬ জন শুধুমাত্র স্বাক্ষর।

• এই দফায় ৩৮ (১২%) জন মহিলা প্রার্থী।

তথ্য: West Bengal Election Watch & ADR