বিধানসভা নির্বাচন পরবর্তী দফা গুলিতেও করোনা বিধি মেনে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তা নিয়ে ১৬ এপ্রিল রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সব দলের প্রতিনিধির সাথে বৈঠকে বসতে চলেছেন। করোনার প্রকোপ যেভাবে বেড়ে চলেছে তাতে ভোটে ও বিধি মেনে চলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক এবং জেলা শাসকদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। এবং ১৯ এপ্রিল সিওকে হলফনামা আকারে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। ওই মিটিংয়ে স্বীকৃত রাজনৈতিক দলের একজন করে প্রতিনিধি উপস্থিত থাকবেন। এছাড়া সূত্রের দাবি এ ডিজি আইন শৃঙ্খলা এবং রাজ্যের স্বাস্থ্যসচিব উপস্থিত থাকতে পারেন।
