আগামী ১৭ ই এপ্রিল বিধানসভা নির্বাচনের পঞ্চম দফা। এই দফায় ৬ টি জেলার ৪৫ টি আসনে মোট ৩১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচন কমিশন সূত্রে খবর কেন্দ্রীয় বাহিনীকে ঢেলে সাজানো হচ্ছে আগামী দফার নির্বাচনে। সূত্র মারফত জানা গেছে পঞ্চম দফায় মোট ১০৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। যার মধ্যে ৮৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে শুধুমাত্র ভোটের কাজে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বারাসাত পুলিশ ডিষ্ট্রিকে ৬৯ ,ব্যারাকপুর পিসি ৬১ , বসিরহাট পিডি ১০৭, বিধান নগর পিসি ৪৬ , দার্জিলিং ৬৮, জলপাইগুড়ি ১২২, কালিম্পং ২১ ,কৃষ্ণনগর পিডি ১১,পূর্ব বর্ধমান ১৫৫, রানাঘাট পিডি ১৪০, শিলিগুড়ির ৫৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।
কমিশন সূত্রে এও জানা গেছে পঞ্চম দফায় ৭৯০৪ টি জায়গায় মোট বুথের সংখ্যা ১৫৭৮৯ টি। সেক্টর অফিসের সংখ্যা ৬৯০ টি। প্রতিটি সেক্টরে অফিসে একজন এসআই কিংবা একজন এ এস আই পদমর্যাদার পুলিশ এবং তার সঙ্গে চারজন কনস্টেবল থাকবেন।
