শুভাবরি ওয়েব ডেস্ক, ১৬ এপ্রিল, কলকাতা: ‘কোভিড ১৯’ এর দ্বিতীয় তরঙ্গ দেশে ভয়াবহ ভাবে আছড়ে পড়েছে। ২ মিলিয়নেরও বেশি আক্রান্ত এবং একদিনে এক হাজারেরও বেশি মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে।
গত বছরের মতো নিয়মগুলো কার্যকর করে যাতে করে আরো সংকট মুহূর্তেও ব্যাংকিং পরিষেবা চালিয়ে যাওয়া যায় সেই মর্মে গত ৯ তারিখ আবেদন করেছিল অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, পশ্চিম বঙ্গ শাখা এসএলবিসিকে (স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি) ।
অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন, পশ্চিম বঙ্গ শাখার সম্পাদক সঞ্জয় দাস জানান, ইতিমধ্যেই অসংখ কর্মচারী আক্রান্ত, বেশ কয়েকজন মারাও গেছেন। তাই কয়েকটি প্রস্তাব; যেমন, কম সংখ্যক কর্মী নিয়ে কাজ করা, কাজের সময় হ্রাস, মুখোশ ব্যবহার, মাঝে মাঝেই স্যানিটেশন করানোর মতো গত বছর গৃহীত ব্যবস্থা কার্যকরি করার জন্য অনুরোধ করেছি।
এছাড়াও, অল ইন্ডিয়া ন্যাশনালাইজড ব্যাংক অফিসার ফেডারেশন আইবিএ-কে প্রতিবন্ধী ব্যক্তি, গর্ভবতী মহিলা, দৃষ্টি প্রতিবন্ধী এবং ৫৫ বছরেরও বেশি বয়সী স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকিযুক্ত কর্মচারীদের বাড়ি থেকে কাজ (Work From Home) শুরু করার জন্য চিঠি লেখা হয়েছে।
