শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ এপ্রিল, কলকাতা: আজ সন্ধ্যায় মধ্য কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিটে শান্তনু দত্ত ও কমলেশ সাউ এর তত্ত্বাবধানে প্রয়াত চিত্রসাংবাদিক রনি রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, অরুণ হাজরা, প্রিয়াল চৌধুরী, প্রবন্ধ রায়, সোমনাথ বিশ্বাস ও রনি রায়ের পরিবারের সদস্যরা।কুনাল ঘোষ তার বক্তব্যে রনির সঙ্গে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। প্রিয়াল চৌধুরী, অরুণ হাজরা ও প্রবন্ধ রায় প্রয়াত রনি রায়ের সম্পর্কে তাদের বক্তব্য রাখেন এবং প্রয়াত চিত্র সাংবাদিকের ছবিতে পুস্পার্ঘ অর্পন করেন।
