আগামীকাল বাংলায় অষ্টম তথা শেষ দফার বিধানসভা নির্বাচন। এই দফায় মোট বুথের সংখ্যা ১১ হাজার ৮৬০।

২৮৩ জন প্রার্থী ৩৫টি বিধানসভা আসনে প্রতিদ্বন্দিতা করবেন। এই দফায় মেন বুথের সংখ্যা ৯২১৬, অক্সিলারি বুথের সংখ্যা ২৬৪৪।

অষ্টম দফায় মোট সাধারণ ভোটার : ৮৪ লক্ষ ৭৮ হাজার ২৭৪ জন।

• পুরুষ ভোটার : ৪৩ লক্ষ ৫৬ হাজার ৮০ জন।

• মহিলা ভোটার: ৪১ লক্ষ ২২ হাজার ৩৫ জন।

• তৃতীয় লিঙ্গের ভোটার: ১৫৯ জন।

• এই দফায় সার্ভিস ভোটারের সংখ্যা : ১৪ হাজার ৯৮১ জন।

• মোট সাধারণ ভোটারের মধ্যে ৮০ ঊর্ধ্ব ভোটার: ১ লক্ষ ১২ হাজার ৪৪০ জন।

• যে চারটি জেলায় ভোট গ্রহণ হবে সেখানে বুথের বিভাজন : মালদা: ২০৭৩ মুর্শিদাবাদ: ৩৭৯৬ বীরভূম : ৩৯০৮ উত্তর কলকাতা: ২০৮৩ অষ্টম দফার বিধানসভা কেন্দ্র গুলি হল:

• মালদা:

মানিক চক, মালদা, ইংলিশ বাজার, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর।

• মুর্শিদাবাদ:

খড়গ্রাম, বড়ঞা, কান্দি, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী,ভরতপুর।

• কলকাতা উত্তর:

চৌরঙ্গী, এন্টালি, বেলেঘাটা, জোড়াসাঁকো, শ্যামপুকুর, মানিকতলা, কাশিপুর বেলগাছিয়া।

• বীরভূম:

দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারাই।