অষ্টম দফার নির্বাচনে রয়েছে বেশকিছু সংবেদনশীল বুথ। এই দফায় মোট বুথের সংখ্যা ১১৮৬০ টি।
নির্বাচন কমিশন সূত্রে খবর মালদায় মোট ২০৭৩ টি বুথের মধ্যে ১১২৮ বুট সংবেদনশীল।
মুর্শিদাবাদে ৩৭৯৬ টি বুথের মধ্যে ১৮২৫ টি বুথ স্পর্শ কাতর। বীরভূমে মোট বুথের সংখ্যা ৩৯০৮ টি, যার মধ্যে অতি সংবেদনশীল বুথ হলো ১৬০০। কলকাতা উত্তরে রয়েছে মোট ২০৮৩ টি বুথ , যার মধ্যে ৮৮০ টি অতি সংবেদনশীল।
নির্বাচন কমিশন সূত্রে খবর বিভিন্ন রকম অশান্তি এড়াতে বিভিন্ন বুথের সমস্ত জিনিসকে পুঙ্খানুপুঙ্খভাবে পরিচালনা করার জন্য কিছু রাখা হয়েছে ওয়েব কাস্টিং এর ব্যবস্থাও।
সূত্র মারফত জানা গেছে মালদার ১১২০ , মুর্শিদাবাদের ১৬০০ , বীরভূমের ১৮২৫ এবং উত্তর কলকাতার ১০২০ টি বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর।
আগামীকালের ভোটে সাধারণ পর্যবেক্ষক ২৪ জন, ব্যয় পর্যবেক্ষক ৯ জন এবং পুলিশ পর্যবেক্ষক ৯ জনকে নিযুক্ত করতে চলেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য আগামী কাল কোচবিহারের ১২৬ নম্বর বুথে পুণ: নির্বাচন হতে চলেছে।
