কিছুদিন আগেই মেট্রো রেলওয়ে তরফ থেকে জানানো হয়েছিল দৈনিক ট্রেনের সংখ্যা কমানো হচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর করোনার বিরুদ্ধে মোকাবিলা করার কথা ঘোষণা করেন। তারপরেই নবান্নে গিয়ে বিশেষ বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে তিনি সরকারি পরিবহন এবং মেট্রো চলাচলকে ৫০% করতে নির্দেশ দেন। সেই নির্দেশ মতন আজ কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তরফ থেকে আগামীকাল অর্থাৎ ৭ মে থেকে নতুন পরিষেবা সময়সূচি প্রকাশ করা হয়। নতুন সময়সূচী অনুসারে:
সোম থেকে শুক্র দৈনিক ২১৬ টি ট্রেনের বদলে ওই দিন থেকে চলবে ১৯২ টি ট্রেন। সোম থেকে শুক্র দিনের প্রথম ট্রেন দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ সকাল ৭:৩০ র বদলে ছাড়বে সকাল আটটায় ।
শনিবার ২১৬ ট্রেনের জায়গায় এখন থেকে চলবে ১৯২ টি ট্রেন। দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৮ টায়।
রবিবারে ৯৮ টি ট্রেনের জায়গায় চলবে ৮২ টি ট্রেন। ঐদিন দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ১০ টায়।
দিনের শেষ ট্রেন ছাড়বে :
দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ- রাত ৭ টা ৪৮ মিনিট।
দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে – রাত ৮টা।
