তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় দপ্তর বন্টন হলো। লোকসভা তে উত্তরবঙ্গে বেশ ভালই হল করেছিল বিজেপি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গের ফল খুব একটা খারাপ নয় বিজেপির।
ক্ষমতায় আসার প্রথম দিকে গৌতম দেব এবং তারপরে রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গ উন্নয়ন এর দায়িত্বে থাকলেও এবারে উত্তর বঙ্গের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাছে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, ভূমি সংস্কার, উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর এর সাথে এবারে যুক্ত হলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।
তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্বে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর রাখা বিশেষজ্ঞ মহল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।