রাজ্যে ভোট-পরবর্তী হিংসায় বারবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে এক প্রতিনিধি দল এসে ঘুরে গেছে সেই সমস্ত জায়গায়। ২০২১ নির্বাচনে বিজেপি ৭৭টি আসনে বিজয়ী হয়েছেন। এই ৭৭ জন বিধায়ক ই এবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে। ভোট-পরবর্তী হিংসায় তাদের বিধায়কদের সুরক্ষা দিতেই এই নিরাপত্তা বলে জানা যাচ্ছে সূত্র মারফত। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্র থেকে জানা যাচ্ছে এদের মধ্যে এক্স ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে ৬১ জন বিধায়ককে। সদ্য বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়া শুভেন্দু অধিকারী আগে থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেতেন। বাকি ১৫ জনকে দেওয়া হবে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে আরো জানা গেছে যে বিজেপির যে সমস্ত প্রার্থী পরাজিত হয়েছেন তাদের নিরাপত্তা আরও এক মাস বাড়ানো হবে।
অন্যদিকে রাজ্য আদালতকে জানিয়েছে যে রাজ্যে ভোট পরবর্তী হিংসা আর নেই। আদালত সেই কথায় সন্তোষ প্রকাশ করেছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে ভোট পরবর্তী হিংসা এখনো অব্যাহত।