জুনের প্রথম দিকে মাধ্যমিক এবং পরের দিকে উচ্চমাধ্যমিক হবার কথা ছিল কিন্তু করোনা পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে প্রথম থেকেই একটা অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল পরীক্ষার্থী শিক্ষক এবং অভিভাবকদের। সেই অনিশ্চিয়তা কাটলো মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর ঘোষণায়।
মুখ্য সচিব বলেন জুন মাসে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কোন পরীক্ষাই হবে না। তবে সে ক্ষেত্রে পরীক্ষার্থী এবং অভিভাবকদের চিন্তার কোন কারণ নেই পরবর্তী কবে পরীক্ষা হবে তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে এবং প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীরা বেশ ভালো সময় পাবেন।
সূত্রের খবর এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিলিয়ে কুড়ি লাখের বেশি পরীক্ষার্থী রয়েছে। কিছু শিক্ষক সংগঠনের বক্তব্য পরিস্থিতি কিছুটা পরিমাণ স্বাভাবিক হওয়ার পর পরীক্ষার্থীদের যাতে নিজে নিজে স্কুল বা হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হয়।
Administrative
Covid19
Current Issue
Education
Health
Kolkata
Lifestyle
News
People
Westbengal
পশ্চিমবঙ্গ
মাধ্যমিক উচ্চমাধ্যমিক জুনে না
