ফের একবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রীর। কিভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে সরকারি কর্মীদের টিকাকরণ জরুরি। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের টিকাকরণের উদ্যোগ নিয়ে এবার কুড়ি লক্ষ ডোজ টিকা নরেন্দ্র মোদির কাছে চাইলেন মুখ্যমন্ত্রী।
লকডাউনে অন্যান্য অফিস বন্ধ থাকলেও জরুরী পরিষেবার সাথে সঙ্গে যুক্ত সেই সমস্ত সরকারি কর্মচারীদের বেরোতে হচ্ছে, কাজ করতে হচ্ছে বাইরে বেরিয়ে। ফলে সংক্রমিত হওয়ার একটা আশঙ্কা থেকে যাচ্ছে তাদের।
এর আগে নরেন্দ্র মোদিকে অক্সিজেন, ওষুধ এবং টিকা পাঠানো নিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবারও আরও এক দফা চিঠি দিলেন প্রধানমন্ত্রী কে।
আজ কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কিছু জেলাশাসক দের সাথে ভার্চুয়ালি বৈঠক করেন প্রধানমন্ত্রীর । বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অভিযোগ আনেন ভার্চুয়ালি বৈঠক নিয়ে ।
চিঠিতে মুখ্যমন্ত্রী শুধুমাত্র রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের টিকাকরণের কথা উল্লেখ করেননি, উল্লেখ করেছেন রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের কথা। তাদের টিকাকরণও গুরুত্ব দিয়ে উল্লেখ রয়েছে চিঠিতে।
Administrative
Breaking
City
Covid19
Current Issue
feature story
Health
Kolkata
Lifestyle
News
People
State
Westbengal
পশ্চিমবঙ্গ
সরকারি কর্মচারীদের টিকাকরনের জন্য সরকার কুড়ি লক্ষ ডোজ; টিকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
