করোনার মাঝেই নিম্নচাপের খবর। আগামী ২৬ শে মে ঘূর্ণিঝড় ‘যশ’ আছড়ে পড়তে চলেছে স্থলভাগে। এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর কর্তৃক বুলেটিনে জানা গেছে;
উত্তর আন্দামানে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগর আগামী ২২ শে মে নাগাদ একটি নিম্নচাপের সৃষ্টি হতে চলেছে। তারপর ২৪ শে মে নাগাদ সেটি ঘূর্ণিঝড়ে পরিবর্তিত হবে। তারপর ওড়িশা ও বাংলার উপকূলের দিকে ধেয়ে আসবে।
এই ঘূর্ণিঝড়ের জেরে ২৫ তারিখ থেকেই পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। যত সময় যাবে বৃষ্টিপাতের পরিমাণ তত বাড়তে থাকবে বলে জানা গেছে আবহাওয়া দপ্তর সূত্রে।
প্রথম দিকে অর্থাৎ ২৩ মে সমুদ্রের মধ্যে এই ঘূর্ণিঝড়ের বায়ুর গতিবেগ ৪৫ থেকে ৫৫ কিলোমিটার থেকে ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তারপর সেই হাওয়ার গতিবেগ ৭০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
তারপর ২৪ শে মে সেই ঘূর্ণিঝড়ের গতিবেগ শক্তি বাড়িয়ে ৮৫ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
পরের দিকে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কমলেও ২৬ তারিখ সকাল থেকে সেই ঘূর্ণি ঝড়ের দাপট আবার বাড়বে বলে জানা গেছে আওয়া দপ্তর সূত্রে।
মৎস্যজীবী যারা ইতিমধ্যেই সমুদ্রে গেছেন তাদেরকে ২৩শে মে এর মধ্যে ফিরে আসতে বলা হয়েছে এবং ওই দিন থেকে কোন মৎস্যজীবীকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।