ওয়েবডেস্ক, ২১মে, কলকাতা;: এবার রাজ্য সরকার ব্যাংক কর্মীদের প্রথম সারির করোনা যোদ্ধা হিসেবে ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করলেন। এই সুবিধা কলকাতা পৌরসভা এবং রাজ্যের সমস্ত জেলাতেই পাওয়া যাবে বলে জানালেন আইবক এর রাজ্য সচিব সঞ্জয় দাস।
তিনি আরও বলেন, আমরা ব্যাংক কর্মীদের ভ্যাক্সিনেশন প্রক্রিয়ার কথা বারবার বলে আসছিলাম। অবশেষে রাজ্য সরকার আমাদের এই আবেদনে সাড়া দিলেন। আমরা সমস্ত ব্যাংক কর্মচারী অফিসারদের পক্ষ থেকে রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
